ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় বিশেষ অভিযানে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উলাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান (৩২) এবং লক্ষ্মণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবেদুল ইসলাম (৪২)। নুরুজ্জামান উপজেলার মাটিপুকুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আবেদুল ইসলাম বেদেপুকুর গ্রামের নেবুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার শার্শা থানা পুলিশের এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। শার্শা থানার ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ২৩ নম্বর মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে শনিবার (২৮ নভেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

শার্শায় বিশেষ অভিযানে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬