ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ঘোষণা আজ

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৯২ বার পঠিত

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের বাজেট ইতিহাসে সর্বোচ্চ।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট। বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উৎপাদন খাতকে উৎসাহ দেওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে কর ও ভ্যাট কাঠামোয় পরিবর্তনের প্রস্তাব থাকতে পারে।

প্রস্তাব অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ প্রায় ৬০টি পণ্যে করছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে এসব পণ্যের বাজারমূল্য কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে একই সঙ্গে কিছু পণ্যে নতুন বা অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে নির্দিষ্ট কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।

নির্মাণ খাতে প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্তের মধ্যে এমএস রড ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ে প্রায় ১০ শতাংশ পর্যন্ত ভ্যাট বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে। এতে আবাসন ও নির্মাণ ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তামাকজাত পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাবও বাজেটে রয়েছে। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালে ৩০০ শতাংশ সম্পূরক শুল্ক, নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ এবং নিকোটিন পাউচে ৪০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। সিগারেটের প্যাকেটে কিউআর কোড বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনায় আছে।

দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের ওপর প্রতি লিটারে ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব থাকায় এসব পণ্যের দামও বাড়তে পারে।

অন্যদিকে বিলাসী খাদ্যপণ্যসহ প্রায় ১০টি আমদানিকৃত পণ্যের ওপর ২০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে। পাশাপাশি আমদানি করা উচ্চমূল্যের হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ ভ্যাট বসানোর চিন্তাভাবনা চলছে।

দেশীয় উৎপাদকদের সুরক্ষায় আমদানিকৃত কাজুবাদামের শুল্কহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও রয়েছে। এতে বিদেশি কাজুবাদামের দাম বাড়লেও স্থানীয় উৎপাদকরা কিছুটা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাজেটে একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যে করছাড়ের মাধ্যমে সাধারণ মানুষের ব্যয় কমানোর চেষ্টা থাকলেও অন্যদিকে বিলাসপণ্য, তামাক ও কিছু আমদানিকৃত পণ্যে কর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্য রাখা হয়েছে। বাজেট ঘোষণার পর বিভিন্ন খাতে এর বাস্তব প্রভাব স্পষ্ট হবে।

ট্যাগস :

দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট ঘোষণা আজ

আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬