ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে চুড়ামনকাটিতে যুবকদের সচেতনতামূলক প্রচারণা Logo বন্ধুত্বের টানে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে মাসুদুর রহমান শামীম Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫ Logo কৈখালীতে জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রহিম Logo কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ Logo বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার Logo বাঘারপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo কাশিয়ানীতে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত Logo রাঙ্গামাটি সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন Logo যশোরে শিক্ষা ট্রাস্টের বৃত্তি পেলেন ২০০ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী

যশোরে হামলা-ছিনতাই মামলায় দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৭৩ বার পঠিত

যশোর শহরের পাগলাদাহ পূর্বপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে হামলা, মারধর, ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন পাগলাদাহ গ্রামের মোজাহারের ছেলে শহীদ এবং মৃত আফজালের ছেলে আসাদ। মামলার অন্য আসামিরা হলেন আজাদ, মাহাবুর, আফদার, ইনামুল ও শাহাদৎ।

মামলার বাদী শরিফুল ইসলাম অভিযোগ করেন, গত ১৯ মে রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় জাহিদুলের চায়ের দোকানের সামনে অবস্থানকালে শহীদের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, শরিফুল ইসলামকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা সাহিদা বেগম ও বোন রিনা খাতুনও হামলার শিকার হন। এ সময় তার কাছে থাকা ১০ হাজার টাকা নগদ ও প্রায় ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একই ঘটনায় তার বোনের শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

স্থানীয়রা আহত শরিফুল ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে তিনি গত ১ জুন যশোর কোতয়ালী থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পাগলাদাহ এলাকায় অভিযান চালিয়ে শহীদ ও আসাদকে আটক করা হয়। আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

যশোরে হামলা-ছিনতাই মামলায় দুইজন আটক

আপডেট সময় : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬