ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা Logo উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে মাহবুর রহমান মালেক Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

কত বাড়ল সিগারেটের দাম?

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৭৪ বার পঠিত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সম্ভাবনা ও স্বাস্থ্যঝুঁকির “সর্বোচ্চ সমন্বয়” করতেই তামাক ও তামাকজাত পণ্যের ওপর এ প্রস্তাব আনা হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, সিগারেটের নিম্ন স্তরের ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে। মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া উচ্চ স্তরের সিগারেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সরকারের এ প্রস্তাব কার্যকর হলে সব স্তরের সিগারেটের দামই বৃদ্ধি পাবে, যা রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :

কত বাড়ল সিগারেটের দাম?

আপডেট সময় : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬