সংবাদ শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৫৮ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ৯টি শাড়ি, ১ কেজি ফুসকা, ১ কেজি কিসমিস, ২টি বিভিন্ন ধরনের চকলেট এবং ২৮৪টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৯০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















