ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন Logo ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন Logo বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু Logo ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ Logo খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo বেনাপোল সীমান্তে বিজিবির হাতে ভারতীয় পণ্য জব্দ

সতীঘাটায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৭৩ বার পঠিত

যশোর সদর উপজেলার সতীঘাটায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতাল, যশোর।

ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি নাজির আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট দেবাশীষ দাস, চিকিৎসক ডা. সিরাজিস সলেমি এবং সিনিয়র লায়ন্স সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবলু, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এবং ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জাহানারা বেগম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে ৪৩২ জন চক্ষু রোগী ও ৪৬৫ জন ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য ও সম্ভাব্য রামনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম।

সতীঘাটায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস ক্যাম্প

আপডেট সময় : ০৯:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬