ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৫৩ বার পঠিত

যশোরে ভয়ভীতি দেখিয়ে এক ইজিবাইকচালকের কাছ থেকে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গভীর রাতে ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে মাসুদুর রহমান, মুনছের আলী মণ্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন তোফা, মৃত সিদ্দিক রহমানের ছেলে মোবারক হোসেন, ছলেমানপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মুকতার হোসেন, মহেশপুর উপজেলার বজরাপুর এলাকার আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত জলিলের ছেলে সাকিল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনিপুর গ্রামের মাহাবুব হোসেন বর্তমানে যশোরের চৌগাছা উপজেলার পুরোপাড়া বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

গত ৬ জুন রাত ৯টার দিকে পুরোপাড়া বাজার থেকে দুই ব্যক্তি যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠে। পরে যশোর শহরের পালবাড়ি এলাকায় পৌঁছালে আরও দু’জন যোগ দেয়। এরপর আব্দুলপুর রেলক্রসিং অতিক্রম করে হুজুরপাড়া এলাকায় পৌঁছালে তারা চালকের ওপর হামলা চালিয়ে নগদ ১ হাজার ২০০ টাকা, একটি মোবাইল ফোন ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ৮ জুন ভুক্তভোগী মাহাবুব হোসেন আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে আসামিদের শনাক্ত করা হয়। পরে ডিবি পুলিশের অভিযানে ঝিনাইদহ শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রঊফ জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩০:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬