ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মাইক্রোবাস জব্দ

যশোর ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ৩১ বার পঠিত

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি টয়োটা হাইএস মাইক্রোবাসও জব্দ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল যশোর কোতোয়ালি মডেল থানার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জাহিদ সিকদারের ফাঁকা জমির সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি পুরাতন টয়োটা হাইএস (মডেল-২০০৭) মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মো. রাসেল খান (৩৩) ও মো. কামরুলজামান খানকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটক রাসেল খান যশোরের কেশবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। অপর আসামি কামরুলজামান খান কোতোয়ালি থানার কচুয়া খানপাড়া এলাকার মৃত বাবুল খানের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ জুন) আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

ট্যাগস :

মাইক্রোবাস জব্দ

যশোর ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬