ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে যানজট নিরসনে স্বস্তির আড়ালে রাস্তা প্রশস্তের স্থায়ী সমাধানে ধোঁয়াশা! Logo পবিত্র মক্কা-মদিনার বরকতময় ভূমি থেকে নড়াইলবাসীর জন্য দোয়া Logo মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা Logo মণিরামপুরে যানজট নিরসনে স্বস্তির আড়ালে রাস্তা প্রশস্তের স্থায়ী সমাধানে ধোঁয়াশা! Logo তরুণ উদ্যোক্তাদের জন্য ২৮ বছর বয়সসীমা কি যথেষ্ট! Logo অভয়নগরে ৭ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র উদ্ধার Logo রামপালে ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার Logo মাদ্রাসার টাকা নিয়ে প্রশ্ন করায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত Logo মসজিদ কমিটির সভাপতির সঙ্গে বিরোধ; বাবা-ছেলের ওপর হামলা Logo রামনগরে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাজু আহম্মেদ

যশোরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৫১ বার পঠিত

যশোর শহরে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টিকারী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান। ট্রাফিক পুলিশের একাধিক দল শহরের দড়াটানা, হাসপাতাল মোড়, গাড়িখানা, এমকে রোড ও লালদিঘীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা সাতটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ। পরে সেগুলো ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন যানবাহনের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া প্রায় ২০ জন যানবাহনের মালিককে সতর্ক করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করতে এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখতে দোকানদারদেরও সচেতন করা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

তিনি আরও বলেন, শহরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চালক ও যানবাহনের মালিকদের নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

আপডেট সময় : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬