ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ৫৮ বার পঠিত

যশোরের মনিরামপুর উপজেলায় নিজ বাড়িতে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল মজিদ গাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কাশিমনগর ডাকঘর এলাকার হুমাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ গাজী ওই গ্রামের মৃত সুলতান গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির একটি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ছিলেন আব্দুল মজিদ গাজী। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মনিরামপুরে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬