ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ২৫ বার পঠিত

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিকেলে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক তৌফিকুর রহমান যশোরের শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঢাকা থেকে এক ব্যক্তি স্বর্ণের বার নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় অবস্থান নেয়।

তিনি জানান, এ সময় তৌফিকুর রহমানকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা চারটি পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৩৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯ লাখ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সন্ধ্যায় আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

আপডেট সময় : ০৯:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬