ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৪৫ বার পঠিত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে পরিবর্তনের সময় এসেছে।

শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সারা দেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

রাহুল গান্ধী বলেন, গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় শিক্ষার্থীরা যে আন্দোলন করেছেন, তা প্রশংসার দাবিদার। ভয়-ভীতি উপেক্ষা করে সাংবিধানিক অধিকার রক্ষায় রাজপথে থাকা তরুণদের তিনি অভিনন্দন জানান।

কংগ্রেস নেতা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। শিক্ষার্থীদের দৃঢ় অবস্থান গণতন্ত্রের শক্তিরই প্রতিফলন। একই সঙ্গে আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও শিক্ষার্থীদের সব দাবি এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সম্মানের বিষয় বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

রাহুল গান্ধী কৃষক, শ্রমিক, দরিদ্র এবং সরকারের বিভিন্ন নীতিতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতিও সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, নিজের অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবিধানিক পথে অটল থাকা প্রকৃত সাহসের পরিচয়। ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বর্তমান সরকার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

ট্যাগস :

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

আপডেট সময় : ০৯:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬