ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তাঁর স্বামী রশিদ। নিহতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে রশিদ এবং তাঁর স্ত্রী সাবিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে নবনির্মিত বাড়ির বিভিন্ন মালামাল কিনতে রোববার যশোর শহরে এসেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে চৌগাছায় ফেরার পথে যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রশিদ ও সাবিরা খাতুন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুনের মৃত্যু হয়। অন্যদিকে রশিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় : ০৯:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬