ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

হাজিরবাগকে ৫-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ঝিকরগাছা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ২৭ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে হাজিরবাগ ইউনিয়ন একাদশকে ৫-২ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঝিকরগাছা ইউনিয়ন একাদশ।

খেলাকে ঘিরে শুরু থেকেই বিএম হাই স্কুল মাঠে ছিল হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতি। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ঝিকরগাছা ইউনিয়ন একাদশের ৭ নম্বর জার্সিধারী হৃদয় হোসেন চমৎকার এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে হাজিরবাগ ইউনিয়ন একাদশ।

নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে হাজিরবাগ ইউনিয়ন একাদশের ৭ নম্বর জার্সিধারী রিজভী দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৫-২ গোলে জয় পায় ঝিকরগাছা ইউনিয়ন একাদশ। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় দলটি।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ঝিকরগাছা ইউনিয়ন একাদশের খেলোয়াড় হৃদয় হোসেনকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম।

ঝিকরগাছার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘স্পোর্টস ক্লাব’ এ টুর্নামেন্টের আয়োজন করছে। আয়োজকেরা জানান, টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে। আগামী শুক্রবার একই মাঠে গঙ্গানন্দপুর ইউনিয়ন একাদশ ও শংকরপুর ইউনিয়ন একাদশের মধ্যকার পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

হাজিরবাগকে ৫-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ঝিকরগাছা

আপডেট সময় : ০৯:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬