ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

খুলনায় অপরাধীদের বিরুদ্ধে যৌথ বিশেষ অভিযান ঘোষণা

খুলনা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:০০:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ১১০ বার পঠিত

খুলনা মহানগরের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কমিশনার, কেএমপি খুলনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শহরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), র‌্যাব-৬ এবং খুলনায় কর্মরত বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিট—খুলনা জেলা পুলিশ, ৩ এপিবিএনসহ অন্যান্য ইউনিট যৌথভাবে এ অভিযানে অংশ নেবে।

অভিযান টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় জানানো হয়, খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

খুলনায় অপরাধীদের বিরুদ্ধে যৌথ বিশেষ অভিযান ঘোষণা

আপডেট সময় : ০৯:০০:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬