ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরবিদ্যুতের মাধ্যমে দেশের ৫০ শতাংশ চাহিদা পূরণ সম্ভব: অমিত

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১০৭ বার পঠিত

সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে দেশের বিদ্যুতের মোট চাহিদার প্রায় ৫০ শতাংশ পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল (জুম) সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের কার্যালয় এবং হাসপাতালগুলোর ছাদে (রুফটপ) সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে দেশব্যাপী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের রুফটপে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি সকল জেলা প্রশাসককে নির্দেশনা দেন।

তিনি বলেন, “অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সবকিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে যেসব ত্রুটি রয়েছে, সেগুলো আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে দূর করা সম্ভব।”

সরকারের জবাবদিহিতার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “এটি একটি নির্বাচিত সরকার। প্রতি পদে পদে আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আপনারাও এর বাইরে নন।”

তিনি আরও বলেন, “সময় পাল্টে গেছে। গণ-অভ্যুত্থানের পর মানুষ সবকিছুর পরিবর্তন প্রত্যাশা করছে। আমরাও সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছি। তাই দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে।”

জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যুৎ সাশ্রয়বিষয়ক ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে আয়োজিত এই জুম সভা শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকেও বিদ্যুৎ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ট্যাগস :

সৌরবিদ্যুতের মাধ্যমে দেশের ৫০ শতাংশ চাহিদা পূরণ সম্ভব: অমিত

আপডেট সময় : ০৬:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬