ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৩:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের কল্যাণে দলের দীর্ঘ রাজনৈতিক পথচলারও স্মারক।

তিনি দলীয় আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগস :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: বিশ্বাস জাহাঙ্গীর

আপডেট সময় : ০৩:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬