নড়াইলের নড়াগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০১:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

নড়াইলের নড়াগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় দলের প্রতিষ্ঠার ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির। নড়াগাতী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সারাফত হোসেন শবো-র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি জাফর মোল্লা, স্বেচ্ছাসেবক সম্পাদক আলহাজ্ব মো. কোবাদ শিকদার, কোষাধ্যক্ষ খান আবুল হোসেন, সহ-কোষাধ্যক্ষ বিএম নজরুল ইসলাম কাবুল।
এছাড়া নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাকায়েত হোসেন ঝুনু, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম এবং নড়াগাতী থানা মহিলা দলের আহ্বায়ক নাদিরা হক জোসনা মল্লিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও আলোচনা সভার মধ্য দিয়ে নড়াগাতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।










