মণিরামপুরে নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৭:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার পঠিত

যশোরের মণিরামপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শহীদ মশিউর রহমান জেলা অডিটোরিয়াম চত্বরে জাতীয় পতাকার পাশাপাশি বিএনপির দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমানসহ দলীয় নেতারা পতাকা উত্তোলনে অংশ নেন। পরে অডিটোরিয়াম চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এরপর হরিহরনদীর উন্মুক্ত পানিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকদের ভাষ্য, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়।
বিকেলে শহীদ মশিউর রহমান জেলা অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান। উপজেলা বিএনপির সহসভাপতি জি এম মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা অ্যাডভোকেট এম এ গফুর, সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সহসভাপতি মোতালেব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন ও মঈনুল ইসলামসহ অন্যরা।
এ ছাড়া উপজেলা যুবদলের মোতাহারুল ইসলাম রিয়াদ, সাইদুল ইসলাম, আয়ুব আলী ও মাসুদ পারভেজ রুবেল, উপজেলা ছাত্রদলের ইউনুচ আলী জুয়েল, পৌর যুবদলের আব্বাস আলী, বিল্লাল হুসাইন ও সাইফুল ইসলাম এবং মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি মণিরামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মশিউর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির অসুস্থ নেতা অ্যাডভোকেট মুজিবর রহমানের খোঁজখবর নেওয়া হয় এবং তাঁকে আর্থিক সহায়তা দেওয়া হয়।













