ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব যশোরের নির্বাচন ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসাহ-উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ বার পঠিত

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে সাংবাদিকদের মধ্যে বইছে উৎসবের আমেজ। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনায় দেখা দিয়েছে দারুণ উৎকণ্ঠা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) ক্লাব কার্যালয়ে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই সাংবাদিকদের মাঝে শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা চলছে সভাপতি পদ নিয়ে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন এবং প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত। দুই জ্যেষ্ঠ সাংবাদিকের মুখোমুখি লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। সাধারণ সম্পাদক পদেও রয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। এ পদে লড়ছেন নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওয়াহাবুজ্জামান ঝন্টু। তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এ পদটি ঘিরে সদস্যদের আগ্রহ এখন তুঙ্গে।

তবে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত হওয়ার পথ অনেকটাই নিশ্চিত হয়েছে। সহ-সভাপতির দুটি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন মনোনয়ন জমা দিয়েছেন। এ দুটি পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী মনোনয়ন জমা দিয়েছেন। কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহিদ আহমেদ লিটন। একইভাবে দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তৌহিদ মনি। এ ছাড়া সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।

সাধারণ সদস্যের পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আটজন। তারা হলেন—আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস.এম. সোহেল ও সাফিকুল আলম (সাফিক সাঈদ)।

মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে প্রেসক্লাব যশোরের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় ইতোমধ্যে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছেন প্রার্থীরা। পছন্দের প্রার্থীকে জয়ী করতে সদস্যদের মধ্যেও চলছে আলোচনা ও ভোটের হিসাব-নিকাশ।

সদস্যরা আশা করছেন, পেশাদারিত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও গণতান্ত্রিক চেতনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।

নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) প্রেসক্লাব যশোরের নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

প্রেসক্লাব যশোরের নির্বাচন ঘিরে সাংবাদিকদের মাঝে উৎসাহ-উৎকণ্ঠা

আপডেট সময় : ১০:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬