ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।” পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, একটি পৌরসভা শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এগিয়ে যায় না। নাগরিকদের নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নির্বাচিত হলে সাধারণ মানুষের মতামতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন মেয়র পদপ্রার্থী। একই সঙ্গে পৌর এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে তিনি বলেন, “বেনাপোল পৌরসভাকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।”

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ

আপডেট সময় : ০৮:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬