কুশুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. শফিকুলের গণসংযোগ
- আপডেট সময় : ০৮:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬ বার পঠিত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুশুলিয়া ইউনিয়নের বিভিন্ন মোড় ও নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার রাজনৈতিক পথচলার মূল শক্তি। কুশুলিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াসিন আলী, কুশুলিয়া ইউনিয়ন জাসাসের আহ্বায়ক আব্দুল গফুর, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন, কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
























