রামরাইলে চেয়ারম্যান প্রার্থী হাজী আল আমিনের গণসংযোগ
- আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০ নম্বর রামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আল আমিনের গণসংযোগ শুরু হয়েছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ভোলাচং মসজিদে আসরের নামাজ আদায় শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন। পরে নাথপাড়া ও রামরাইল বাজার এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। সন্ধ্যায় রামরাইল বাজারের মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে তিনি আবারও গণসংযোগে অংশ নেন।
হাজী মোঃ আল আমিন মরহুম হাজী ইদ্রিছ মেম্বারের সন্তান। তাঁর বাবা সাবেক তিনবারের নির্বাচিত মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
হাজী মোঃ আল আমিন বর্তমানে রামরাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জামিয়া রাহমানিয়া দারুল উলুম সেন্দ বাজার মাদ্রাসার সভাপতি, সেন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং সেন্দ দক্ষিণপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহির মিয়া, জেলা যুবদলের সদস্য আল আমিন চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মুহাম্মদ বানা মিয়া, রামরাইল ইউনিয়ন কৃষক দলের সদস্য মুহাম্মদ বাসির খা, কবির মিয়া, মুসা মিয়া, হাবেল মিয়া, বাইজিদ ও ওয়াসিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় হাজী আল আমিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও তাঁর সঙ্গে গণসংযোগে অংশ নেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামরাইল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় হাজী মোঃ আল আমিনের এই গণসংযোগ স্থানীয়ভাবে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

























