সংবাদ শিরোনাম :
মণিরামপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল
এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
- আপডেট সময় : ০৯:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পঠিত

আওয়ামী লীগসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীদের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যশোরের মণিরামপুরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
বুধবার (২৩শে সেপ্টেম্বর) বিকালে বৈরী আবহাওয়া মাথায় নিয়ে উপজেলা ও পৌর শাখার শতশত যুবদল কর্মীরা দক্ষিণ মাথা বাসস্টান্ডে এক প্রতিবাদ সমাবেশ করে। এরপর উপজেলা যুবদলের সভাপতি মোতাহিরুল ইসলাম রিয়াদের নেতৃত্বে সমাবেশ স্থল থেকে একটি বৃহৎ মিছিল মণিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশ স্থলে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশ ও মিছিলে যুবদলের বিভিন্ন এলাকা হতে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
ট্যাগস :























