ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৭১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার মধ্য দিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিতি পেয়েছেন।

তরুণ এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয় থাকার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছেন বলে জানা গেছে।

ইশতিয়াক আহমেদ বলেন, ছাত্রদলের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখা। সংগঠনের দায়িত্বকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে নিষ্ঠার সঙ্গে পালন করতে চান তিনি।

তিনি আরও বলেন, ছাত্রদলের একজন কর্মী হিসেবে দলের আদর্শ ও নির্দেশনা মেনে রাজপথে এবং মানুষের পাশে থাকতে চাই। তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে ইশতিয়াক আহমেদ তরুণ নেতাকর্মীদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করছেন। ভবিষ্যতে বেনাপোল পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে তিনি আরও ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তারা।

ট্যাগস :

বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ

আপডেট সময় : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬