ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ঘিরে ইনভিজিলেটরদের ব্রিফিং Logo হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাবুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী আমিনুর রহমান Logo নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় Logo দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য Logo মানুষের ভালোবাসায় গাজীপুরে ইমদাদের গণসংযোগ শুরু Logo কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু Logo ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন Logo চিতলমারীতে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ১০:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পঠিত

যানজট নিয়ন্ত্রণে মণিরামপুর বাজারে দায়িত্ব পালন করছিলো আনসার সদস্যরা। হঠাৎ এক নারীর আর্তচিৎকারে শোনা যচ্ছে আমার মোবাইল নিয়ে গেলো, কে আছো ওকে ধরো! দূর থেকে আনসার দলনেতা রবিউল ইসলাম লক্ষ্য করেন যে, একটি ছেলে দৌড়াচ্ছে।

বৃহস্পতিবার(১লা অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে মণিরামপুর বাজারে এমন ঘটনায় ঐ ছিনতাইকারীর পেছনে দৌড় দিয়ে অবশেষে ঐ ফোন ছিনতাইকারীকে ধরলেন হাতেনাতে।

‎উপজেলা আনসার-ভিডিপি মিডিয়া সেলের তথ্য মোতাবেক, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্যাক্তিগত প্রয়োজনে মণিরামপুর বাজারে আসা এক নারীর হাত থেকে মোবাইল ও পার্টসব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছিনকারীর পেছনে ধাওয়া করে জনতার সামনেই নয়ন (২১) নামের ঐ যুবককে হাতেনাতে ধরে ফেলে ৫নং ওয়ার্ড আনসার দলনেতা রবিউল ইসলাম। ধূত ছিনতাইকারী নয়নকে (২১) টেনে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে যান আনসার দলনেতা তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক কাশিপুর গ্রামের ঐ যুবককে মণিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে দায়িত্বশীল আনসার দলনেতা রবিউল ইসলাম।

সম্প্রতি মণিরামপুরে মাদক, চুরি-ডাকাতি রোধে ও মানবিক কাজে আনসার সদস্যদের ভূমিকা বেশ প্রশংসনীয় উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।

ট্যাগস :

দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য

আপডেট সময় : ১০:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬