ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ

অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট!

বিনোদন ডেক্স
  • আপডেট সময় : ০৭:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৬৫ বার পঠিত

চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন গুঞ্জন এবং শাকিব খানকে নিয়ে আলোচনার মধ্যেই রহস্যময় এক ফেসবুক পোস্ট দিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রমোশনাল পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, “সৌন্দর্য হলো এক চিরায়ত আত্মার স্বাক্ষর। এমন কমনীয়তাকে ধারণ করা যা কোনো কথা না বলেই নিজের কথা বলে।”

পোস্টটির ভাষা ও সময় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা সামনে আসছে। অনেক নেটিজেনের ধারণা, সাম্প্রতিক গুঞ্জনের প্রেক্ষাপটে অপু বিশ্বাসের এই মন্তব্যে কোনো পরোক্ষ ইঙ্গিত থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।

এর আগে গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, “আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন না? কাজের ব্যস্ততার কারণে এখন আমি সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নই। সেখানে কী চলছে, সত্যি বলতে আমার জানা নেই।”

যদিও সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক পোস্টকে ঘিরে নানা আলোচনা চলছে, তবে পোস্টটির সঙ্গে চলমান গুঞ্জনের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে অপু বিশ্বাস বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

ট্যাগস :

অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট!

আপডেট সময় : ০৭:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬