ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নগর বাউল জেমসকে ২০০ ইউরো জরিমানা

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৫৯ বার পঠিত

ইতালির রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী ‘নগর বাউল’ জেমস ও তাঁর সফরসঙ্গীরা। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, চেক-আউটের সময় তাঁদের ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্ট অত্যন্ত নোংরা ও বিশৃঙ্খল অবস্থায় ফেলে যাওয়া হয়েছে।

গত ১৬ আগস্ট রোমে আয়োজিত একটি কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটকে কেন্দ্র করে বিষয়টি সামনে আসে। আয়োজক প্রতিনিধি মোয়াজের কাছে পাঠানো ওই বার্তাগুলোতে ইতালীয় ভাষায় হোটেল কর্তৃপক্ষ ক্ষোভ প্রকাশ করেছে বলে দাবি করা হচ্ছে।

হোটেল কর্তৃপক্ষের পাঠানো কয়েকটি ছবিতে কক্ষটির অগোছালো ও অপরিচ্ছন্ন অবস্থা দেখা যায়। মেঝেজুড়ে ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা গেছে। ডাইনিং টেবিলে পলিথিনের ব্যাগ, ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্টও পড়ে থাকতে দেখা যায়।

এ ছাড়া রান্নাঘরের সিঙ্কে অপরিষ্কার থালা-বাসনের সঙ্গে কাঁচা ডিম ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। কক্ষের অন্যান্য অংশেও বিভিন্ন ধরনের বর্জ্য ও নোংরা জিনিসপত্র পড়ে থাকার ছবি প্রকাশ করা হয়েছে।

হোটেল ব্যবস্থাপনা থেকে পাঠানো বার্তায় বলা হয়, ‘শুভ সকাল মোয়াজ, এগুলো সেই অতিথিদের অ্যাপার্টমেন্ট, যারা আজ সকালে ছেড়ে গেছে… আমরা কোনো মন্তব্য করব না, তবে আপনার দ্রুত প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব।’ একই বার্তায় চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথাও বলা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অতিরিক্ত ২০০ ইউরো পরিচ্ছন্নতা ফি বা জরিমানা পরিশোধ না করলে ভবিষ্যতে ওই আয়োজক বা সংশ্লিষ্ট অতিথিদের জন্য আর কোনো কক্ষ বরাদ্দ দেওয়া হবে না।

এদিকে, কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে আয়োজক পক্ষ থেকে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ তোলা হয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে জেমস, তাঁর ম্যানেজার বা সংশ্লিষ্ট প্রতিনিধিদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হোটেল কর্তৃপক্ষের কথিত অভিযোগ ও কক্ষের ছবিগুলো ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিদেশে অবস্থানকালে অতিথি হিসেবে হোটেলের নিয়মকানুন মেনে চলা এবং পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ও ছবির সত্যতা এবং অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

ট্যাগস :

নগর বাউল জেমসকে ২০০ ইউরো জরিমানা

আপডেট সময় : ১১:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬