ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তৃণমূলকে শক্তিশালী করতে রামনগর ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা Logo কেশবপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo যবিপ্রবিতে তারামন বিবি হলে অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু Logo প্রতারণার অভিযোগে আইনজীবি জুয়েলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড, বন্ধ হলো বাল্যবিবাহ Logo নড়াগাতীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা Logo যশোরে হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারী রোগীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগ Logo গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় এডহক কমিটির সভাপতি সালাহউদ্দিন Logo পূর্ব রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত Logo আতিকুজ্জামান সনিকে দুর্গাপূজার আমন্ত্রণ দিলেন পাটবাড়ী পূজা কমিটি
প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পঠিত

যশোরে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলা থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এ অংশ নেওয়া কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পরীক্ষার্থীরা অংশ নেন।

পরীক্ষায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা গ্রহণ করেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, যিনি বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি, যশোরের সদস্য; যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) আহসান হাবীব, বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্য; এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ও আরআই, পুলিশ লাইন্স, যশোর মনিরুল ইসলাম, বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্য।

এ সময় যশোর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

প্যারেড, সাক্ষাৎকার ও অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬