ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্য’র বাড়ি পরিদর্শনে আনসার কর্মকর্তা Logo যশোরে উত্তরা হাসপাতালে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ Logo মনোহরপুরের গ্রামে গ্রামে গাজী এনামুল হক এমপি Logo যশোর জিলা স্কুলে ২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা Logo যশোরে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩ Logo যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল Logo পল্লী বিদ্যুৎতের ঠিকাদারের বিরুদ্ধে মণিরামপুর পৌরসভার অভিযোগ Logo আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, আহত ৯ Logo ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক যুব ম্যারাথন অনুষ্ঠিত Logo বিজিবির অভিযানে শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ
আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

যশোরে উম্মুল ক্বোরআন মডেল একাডেমির সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোর উম্মুল ক্বোরআন মডেল একাডেমির উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উম্মুল ক্বোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উম্মুল ক্বোরআন মডেল একাডেমির নির্বাহী পরিচালক ইমরান হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল হাসান সুজন, নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, যশোর মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মঈনুদ্দীন এবং আলহাজ্ব মতিউর রহমান ফাজিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুজ্জামান, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও নৈতিক শিক্ষার চর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

ট্যাগস :

আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

যশোরে উম্মুল ক্বোরআন মডেল একাডেমির সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান

আপডেট সময় : ১১:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬