দেখার কেউ নেই!
কুয়াদার ব্রাক্ষণডাঙ্গা মসজিদ সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থা
- আপডেট সময় : ০৬:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পঠিত

যশোরের কুয়াদা এলাকার ব্রাক্ষণডঙ্গা গ্রামের মাঝপাড়ায় মনা’র মসজিদ সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থা। যা দেখার কেউ নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণডাঙ্গার মাঝপাড়ায় মনা’র মসজিদ সংলগ্ন রাস্তাটি দীর্ঘদীন যাবৎ বেহাল অবস্থায় রয়েছে। এ ঘটনায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন ।
সোমবার সকালে স্বরজমিনে গিয়ে রাস্তার এ বেহাল অবস্থার দৃশ্য দেখা যায়। একটু বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমক্ত হয়ে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ নিয়ে এলাকাবাসীসহ প্রতিদিনের শত-শত পথচারীরা পড়ে চরম বিপাকে।
জনবহুল এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে এলাকাবাসীসহ আশ-পাশের কয়েক গ্রামের শত শত মানুষ। শুধু তাই নয়, চলাফেরা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পড়ুয়াসহ অসংখ্যা ছাত্র-ছাত্রীরা। শিশুরা স্কুলে আসা-যাওয়ার সময় কেউ, কেউ আবার কাঁদা-পানির ভিতর পড়ে যায়।
এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে আমাদের গ্রামসহ আশপাশের অনেক গ্রামের কৃষক প্রায় দুই শত হেক্টর জমির ফসল আনা-নেয়ার কাজ করেন। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ার কারনে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা আক্ষেপ করে বলেন, এই জনবহুল রাস্তাটি ব্রিটিশ আমলের তৈরী কিন্তু দুঃখের বিষয় তারপর থেকে এ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

























