ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিদুর্গত পরিবারের পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৬২ বার পঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মঙ্গলবার (৯ জুন) বিকেলে সংগঠনটির বাঘাইছড়ি পৌরসভার ১, ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাঘাইছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক আহামদ উল্লাহ আব্বাস, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুস সালাম, উপদেষ্টা শাহ জালাল, ৫ নম্বর ওয়ার্ড শাখার প্রতিনিধি জেবল হোসেন, ক্বিরাতুল কোরআন মডেল একাডেমীর প্রধান শিক্ষক হাফেজ মো. হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহায়তা প্রদানকালে গাউছিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, দুর্যোগ ও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা ও নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ও সংগঠনগুলোর উচিত অসহায় মানুষের পাশে থাকা।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে একটি পরিবার মুহূর্তেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তাই তাদের পাশে দাঁড়ানো কেবল সহানুভূতি নয়, সামাজিক দায়িত্বও বটে।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মো. শাহ জাহান আবেগাপ্লুত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডে তার বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় তিনি কৃতজ্ঞ।

ট্যাগস :

অগ্নিদুর্গত পরিবারের পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত

আপডেট সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬