ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় আপন দাদার বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Logo ঐক্য, সম্প্রীতি ও উন্নয়ন সবার আগে রামনগর ইউনিয়ন: রাজু আহমেদ Logo মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন দাবি Logo ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ Logo অভয়নগরে জামায়েত ইসলামীর লং মার্চের প্রস্তুতি সভা Logo যশোর সীমান্তে ৪ লাখ টাকার মদ ও চোরাচালানি পণ্য জব্দ Logo যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ Logo ডেঙ্গু আক্রান্ত কৃষকদল সভাপতি আমিরুলের পাশে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ Logo কালীগঞ্জে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ Logo কেশবপুরে জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ

অভয়নগরে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৩৫ বার পঠিত

যশোরের অভয়নগরে ১৭টি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি অহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অহিদুল ইসলাম উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে অহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ১৭টি মাদক মামলা রয়েছে।

ওসি আরও বলেন, মাদকের নেটওয়ার্ক সম্পূর্ণ ভেঙে দিতে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে উপজেলার অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধেও আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়দের অভিযোগ, অহিদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অহিদুলের ভাই শহিদুল ইসলামও একাধিক মাদক মামলার আসামি ছিলেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

পুলিশ সূত্র জানায়, এর আগে ২০২৪ সালের ১৫ অক্টোবর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অহিদুল ইসলামকে ৫৪০ পিস ইয়াবা ও ১৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৫ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃত অহিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

অভয়নগরে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি আটক

আপডেট সময় : ১০:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬