ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওয়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ বার পঠিত

‘নিজে করি, অন্যকে উদ্বুদ্ধ করি’—এই প্রতিপাদ্যে যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের অভয়নগর উপজেলা পরিষদসংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, শহর পরিকল্পনাবিদ সোহেল সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, পৌরসভার কর্মচারী শেখ শাহ জামাল, রাজু আহম্মেদ ও আলী আকরাম, সেলিম মল্লিকসহ রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যরা।

পৌর কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌর কর্তৃপক্ষ আরও জানায়, পর্যায়ক্রমে নওয়াপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পৌরসভার কর্মসূচিতে সহযোগিতা করার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নওয়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

আপডেট সময় : ০৭:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬