সংবাদ শিরোনাম :
অভয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ১৫ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের অক্টোবর মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক সালাহউদ্দিন দিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সভায় গত মাসের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

























