ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

অভয়নগরে ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ পিতার মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৩৪ বার পঠিত

যশোরের অভয়নগরে বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না দেওয়া এবং বসতভিটার জমি লিখে দিতে চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার বাবা আজগর আলী।

বুধবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভয়নগর উপজেলার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা আজগর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আজগর আলী একজন দরিদ্র কৃষক। দীর্ঘদিন কষ্ট করে ছেলে মিন্টু বিশ্বাসকে লালন-পালন করলেও বর্তমানে তিনি বাবার ভরণপোষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। একই সঙ্গে বসতভিটার জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৫ জুন সকালে আজগর আলী নিজ বাড়িতে খাবার খাওয়ার সময় মিন্টু বিশ্বাস আবারও বসতভিটার জমি তার নামে রেজিস্ট্রি করে দেওয়ার দাবি জানান। এতে রাজি না হওয়ায় তিনি বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আজগর আলীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে মিন্টু বিশ্বাস তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

মামলায় আরও বলা হয়েছে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় ন্যায়বিচারের আশায় তিনি আদালতের শরণাপন্ন হন।

তবে এ বিষয়ে অভিযুক্ত মিন্টু বিশ্বাসের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

অভয়নগরে ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ পিতার মামলা

আপডেট সময় : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬