ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • ইয়ার আলী
  • আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ২৯ ভার পঠিত

গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী একযোগে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার নিজড়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে নিজড়া মধ্যপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন। এ সময় তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের হাতে ফুল তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানানো হবে।”

বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই গণযোগদানকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬