ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। এ সময় ফুটপাতের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইউএনও ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত রাখার নির্দেশনা দেন।

তিনি বলেন, ফুটপাত দখল করে মালামাল রাখার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এ সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রশাসনের এ উদ্যোগের লক্ষ্য শহরের যানজট কমানো, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘব করা। পৌর শহরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

ট্যাগস :

আলমডাঙ্গায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

আপডেট সময় : ১০:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬