ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, প্রথম মনোখালির ‘গ্রাম বাংলা’

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অধিকার করেছে মনোখালির ‘গ্রাম বাংলা’ নামের নৌকা। দ্বিতীয় হয়েছে গোপালগঞ্জের নৌকা, যা তুলারামপুরের পরিচালনায় প্রতিযোগিতায় অংশ নেয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ধলগ্রাম ইউনিয়নের আন্দুলবাড়িয়া ঈদগাহের সামনে কাজলা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। নৌকার ছন্দময় বৈঠার টান, প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

আন্দুলবাড়িয়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীর। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ ও শিশু-কিশোরেরা নৌকা বাইচ উপভোগ করেন।

স্থানীয়রা জানান, নৌকা বাইচ গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে।

ট্যাগস :

বাঘারপাড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, প্রথম মনোখালির ‘গ্রাম বাংলা’

আপডেট সময় : ১০:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬