ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৫৩ বার পঠিত

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। ব্যাংকটির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, একই আইনের ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংকটির পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ আরও জোরদার হবে। তবে পরিচালনা পর্ষদ বাতিলের পেছনে নির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা ব্যবস্থা, তারল্য পরিস্থিতি এবং গ্রাহকসেবা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ ব্যাংক খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ পরিচালনা কাঠামো এবং নতুন পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল

আপডেট সময় : ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬