ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ৩৬ বার পঠিত

চলতি বছরের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এর মাধ্যমে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর দীর্ঘ আড়াই মাসের প্রতীক্ষার অবসান হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হয়।

এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে ৪৫.০৬ শতাংশ, কুমিল্লায় ৪৮.০৮ শতাংশ, যশোরে ৪৪.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.০৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫০.৯০ শতাংশ, দিনাজপুরে ৪৫.৯৮ শতাংশ এবং ময়মনসিংহে ৫১.৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯.৬৭ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বোর্ডভিত্তিক পাসের হারে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার যশোর বোর্ডে।

ট্যাগস :

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

আপডেট সময় : ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬