ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কালিয়ার দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ১১:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ২৭ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় কালিয়া উপজেলার বিএনপির দুই নেতা শাহীন ও সোহেল হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে হত্যাকাণ্ডে আওয়ামী ফ্যাসিবাদ ও দোসদের জড়িতদের দ্রুত গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদের আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নামেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বড়দিয়া আঞ্চলিক শাখা ও চার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সবুজ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাখাওয়াত হোসেন (ঝুনু), মাউলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ ইয়ার আলী, খান কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জাসাস ও কৃষকদলের দুই নেতা শাহীন ও সোহেলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এই হত্যাকাণ্ড শুধু দুটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং এলাকার শান্তি ও নিরাপত্তার জন্যও গভীর উদ্বেগের বিষয়।

বক্তারা হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদেরও শনাক্ত করার দাবি জানান। তাঁদের ভাষ্য, শুধু সরাসরি হামলাকারীদের গ্রেপ্তার করলেই হবে না, ঘটনার পেছনের পুরো নেটওয়ার্ক তদন্তের মাধ্যমে উন্মোচন করে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংযত থাকার আহ্বান জানানো হয়। মিছিল ও সমাবেশ চলাকালে কোনো দোকানপাটের ক্ষতি কিংবা সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বড়দিয়ার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় শাহীন ও সোহেল হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

এলাকাবাসীর প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই জোড়া হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

ট্যাগস :

কালিয়ার দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ

আপডেট সময় : ১১:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬