ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ Logo মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গাজীপুরে ড্যাবের নানা কর্মসূচি Logo বর্ণাঢ্য আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo সাতক্ষীরার শান্তি ও আরোগ্যদায়ী সভা Logo রাজধানীতে সার্বভৌমত্ব র‌্যালি, পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর পুলিশের বিশেষ কল্যাণ সভা Logo গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে গরমে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু Logo সাতক্ষীরায় বিজ’র কৃষি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১৮ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নূরুজ্জামান লিটন এবং প্রধান উপদেষ্টা খাইরুল জামান মধু।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক ঘটনাবলি, জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের গুরুত্বও তুলে ধরেন তাঁরা।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শার্শা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬