ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় ঐক্য বিনষ্টের অপচেষ্টাকারীদের রুখে দাঁড়াতে হবে: নার্গিস বেগম Logo আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কেশবপুরে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo আদমদীঘিতে ৩৫ টি মন্ডবে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে Logo ঝিকরগাছায় পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশ Logo মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গাজীপুরে ড্যাবের নানা কর্মসূচি Logo বর্ণাঢ্য আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাঁজিয়া বাজারে চুরির অভিযোগে একব্যক্তি আটক

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০২:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৫২৭ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে চারটি দোকানে চুরির অভিযোগে মোহন হালদার নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগতরে চুরির সময় তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটক মোহন হালদার গোপাল হালদারের ছেলে। তিনি পাঁজিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে পাঁজিয়া বাজারে চুরির অভিযোগে আনসার সদস্যরা মোহন হালদারকে আটক করেন। এ সময় তার কাছ থেকে গাঁজা সেবনের কলকে, কয়েন, সিটি, ব্যাংকের চেকসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আটকের পর আনসার সদস্যরা প্রথমে তাকে বাজার কমিটির কাছে হস্তান্তর করেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযুক্ত ব্যক্তিকে আটকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক এবং পাঁজিয়া রূপালী ব্যাংকে দায়িত্ব পালনকারী আনসার সদস্য পলাশ মিয়া।

এ ঘটনায় চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করায় আনসার সদস্যদের ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

ট্যাগস :

পাঁজিয়া বাজারে চুরির অভিযোগে একব্যক্তি আটক

আপডেট সময় : ০২:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬