ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বাসচাপায় নিহত মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ৩০ বার পঠিত

যশোরের কেশবপুরে যাত্রীবাহী বাসের চাপায় কেশবপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পাত্রপাড়া গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুর শহরের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে মাইকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মোহাম্মদ আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ আলী উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে। তিনি কেশবপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যান।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুম মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম এবং কেশবপুর থানার পুলিশের একটি চৌকস দল তাকে এ রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ট্যাগস :

কেশবপুরে বাসচাপায় নিহত মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় : ১০:০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬