ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে সাংগঠনিক শক্তি বাড়াতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভা

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০৬:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৩২ বার পঠিত

যশোরের কেশবপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গতকাল রোববার( ২২ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

কেশবপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।

সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন কেশবপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা মাওলানা শরিফুল ইসলাম, আতাউর রহমান, মনিরুজ্জামান মনি, আবু তাহের, শিহাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, রবিউল আলম, নুরুন্নাহার নূরী ও আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

কেশবপুরে সাংগঠনিক শক্তি বাড়াতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভা

আপডেট সময় : ০৬:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬