ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পঠিত

যশোরের কেশবপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত গোপন মিছিলের প্রতিবাদ এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তিন সংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের বাবুল রানা, যুবদলের মেহেদী হাসান হিমেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্যসচিব মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ। তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত গোপন মিছিল বন্ধ এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান।

ট্যাগস :

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬