ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পঠিত

খুলনা সদরের মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৮ আগস্ট ২০২৬ সকাল ৮টা ৪০ মিনিটে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩ হাজার ৯৫৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী এলাকার নাসির উদ্দীন সেন্টু (৩৭), তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও আব্দুল্লার স্ত্রী আয়শা।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার করা ৩ হাজার ৯৫৮ পিচ ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাঁদের সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :

খুলনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬