ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ৮ বার পঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কোটালীপাড়া থানার কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে থানারপাড়া গ্রামের মজিদ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মোট ৩ হাজার ৯৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব-৬ সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার সজিব মিয়ার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।  মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬