ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বর্ণাঢ্য আয়োজনে বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo সাতক্ষীরার শান্তি ও আরোগ্যদায়ী সভা Logo রাজধানীতে সার্বভৌমত্ব র‌্যালি, পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যশোর পুলিশের বিশেষ কল্যাণ সভা Logo গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে গরমে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু Logo সাতক্ষীরায় বিজ’র কৃষি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ Logo সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা Logo অক্টোবর বিপ্লব বার্ষিকীতে যশোরে লাল পতাকা মিছিল ও সমাবেশ Logo গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা ও একজনকে চাকরি দেওয়ার ঘোষণা

গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে গরমে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৩৪ বার পঠিত

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা, পরিবারের একজনকে চাকরি এবং মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশ নিতে আসার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

জানা গেছে, মহাসমাবেশে যোগ দিতে আসার পথে তীব্র গরমে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি তাঁদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলে আশ্বস্ত করেন।

এদিকে নিহত দুই গ্রাম পুলিশ সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে গভীর শোক ও সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পরিবার দুটির আর্থিক নিরাপত্তা ও জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রত্যেক পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশ পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং সম্মানজনকভাবে দাফন-কাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। গ্রাম পুলিশ সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যুতে সমাবেশে শোকের আবহ তৈরি হয়। একই সঙ্গে অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিহতদের পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা ও একজনকে চাকরি দেওয়ার ঘোষণা

গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে গরমে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬